এনভিডিয়ার সিইও পদেই ফিরলেন জেনসেন হুয়াং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাতে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সিইওর পাশাপাশি জেনসেনকে কোম্পানির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে একাধিক দফা আলোচনা ও বৈঠকের পর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে পরিচালনা পর্ষদ নিশ্চিত হয়েছে, জেনসেনকে পুনর্বহাল করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি তৈরি হবে না।
এর আগে অ্যালিস হুয়াং নামের এক চীনা নাগরিকের সঙ্গে সম্পর্কের অভিযোগে জেনসেনকে কোম্পানির সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কোম্পানির আরেক নারী কর্মকর্তার সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ উঠেছিল।
সূত্র: সিএনএন, এসডিটিভি।
