×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বর্ধিত সময়েও আগের কমিটির সভাপতিরা যথারীতি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ মেয়াদোত্তীর্ণের তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হলো। এ বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।

নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা

অধ্যাপক ইউনূস ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিষপান, ২০ দিনের ব্যবধানে শেষ একই পরিবারের তিন প্রাণ

স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিষপান, ২০ দিনের ব্যবধানে শেষ একই পরিবারের তিন প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App