×

সারাদেশ

নাটোরে আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে এমপি শিমুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৯:২৮ এএম

নাটোরে আচরণবিধি ভেঙে ভোটকেন্দ্রে এমপি শিমুল

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেন

জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজেলার দিঘাপতিয়া এম.কে অনার্স কলেজ কেন্দ্রে নেতাকর্মীসহ উপস্থিত জন তিনি। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থানও করেন।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিষয়টি নিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কেন্দ্র ঘুরে দেখেছি। অল্প কিছুক্ষণ অবস্থান করেই চলে এসেছি। সুস্থ্য সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি কাউকেই কোনোভাবে প্রভাবিত করেননি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, নির্বাচনী বিধিমালায় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তির ক্ষেত্রে উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন চলাকালীন কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ না করা সংক্রান্ত নির্দেশনা আছে। তিনি আরো বলেন, একজন সংসদ সদস্য কোনোভাবেই নির্বাচন কেন্দ্রে যেতে পারেন না। বিষয়টি তারা খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App