×

রাজধানী

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত মোহাম্মদ শাকিল মোহাম্মদপুরের জিগাতলা এলাকার শিবপুর টালি অফিসসংলগ্ন ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App