×

আন্তর্জাতিক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, দেশটির দেইর এজ-জর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে যুক্ত করেছে।

আরো পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসাসেবার জন্য হোমস এলাকার সামরিক হাসপাতালে দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরেই নিম্নমানের নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছরব্যাপী গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক।

আরো পড়ুন: ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

গত অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে এখন সড়ক দুর্ঘটনাও একটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App