×

সারাদেশ

শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৯:১৮ পিএম

শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে

রবিবার বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)। ছবি: ভোরের কাগজ

অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগিতা আর সম্মান অব্যাহত রেখেছেন।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলমের সঞ্চালনায় বিতরণী সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিম প্রমুখ।

শেষে উপজেলায় ৮৪৮ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App