×

সারাদেশ

ডিমলায় কৃষি প্রণোদনার আওতায় ৩৩৭০ কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:১৬ পিএম

ডিমলায় কৃষি প্রণোদনার আওতায় ৩৩৭০ কৃষক

সোমবার ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডিমলা (নীলফামারী-১) আসনের সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)। ছবি: ভোরের কাগজ

নীলফামারীর  ডিমলা উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা(নীলফামারী-১) আসনের সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, সুবিধাবোগী কৃষক, স্থানীয় সুধী, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আফতাব উদ্দিন সরকার বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। কৃষিবান্ধব জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন মৌসুমের ফসল উৎপাদনে নিয়মিত প্রণোদনা দিয়ে যাচ্ছে। প্রণোদনার বীজ ও সার ব্যবহার করে উপকারভোগী কৃষকরা শস্য উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণে অবদান রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রবি শস্যের আবাদ ও উৎপাদনে চাষিদের উৎসাহ বাড়াতে প্রণোদনা হিসেবে ডিমলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষাসহ ৫ প্রকার ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণে সরকারের  উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের কৃষকেরা।

এ কর্মসূচির আওতায় উপজেলায় ১০টি ইউনিয়নের ৩৩৭০ জন কৃষক কৃষি প্রণোদনার সুবিধা পাবে। এর মধ্যে ৯০০ জন কৃষক গম, ১৪৫০ জন কৃষক সরিষা, ৯০০ জন কৃষক ভুট্টা, ২০ জন কৃষক সয়াবিন, ৪০ জন কৃষক পেয়াজ, ৬০ জন কৃষক মুগ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App