×

সারাদেশ

নবীগঞ্জে ২ সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০২:২২ পিএম

নবীগঞ্জে ২ সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের তহুরা বেগম (৫৫) নামের দুই সন্তানের জননীর গলা কাটা লাশ তার স্বামীর বাসস্থান থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পৌর এলাকায় চরগাও গ্রামের তার স্বামী ঝারু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তহুরা বেগম নবীগঞ্জ পৌর এলাকায় চরগাও গ্রামের ঝারু মিয়ার স্ত্রী। তহুরা বেগমের স্বামী ফজরের নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। পরে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের চৌধুরী। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ঝারু মিয়া ও ছেলে মঞ্জিল মিয়া (২৭) এবং রমযান মিয়া (২২)কে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App