×

সারাদেশ

কুষ্টিয়া পতাকা টানাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৯:২০ পিএম

কুষ্টিয়া পতাকা টানাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠু ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে। সে ডাঁসা মহুর আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টানাতে গাছে ওঠে মিঠু। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠুর চাচাতো ভাই পলাশ মাহমুদ বলেন, মিঠু ব্রাজিলের সমর্থক ছিল। সুপারি গাছে পতাকা টানাতে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App