×

সারাদেশ

লোহাগড়ায় জনতার মুখোমুখি মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১০:১০ পিএম

লোহাগড়ায় জনতার মুখোমুখি মাশরাফি

ফাইল ছবি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকা লোহাগড়ায় জনতার মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে কোটাকোল লঞ্চঘাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সভায় হাজির হয়ে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ এ স্লোগান সামনে নিয়ে কোটাকোল লঞ্চঘাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপি মাশরাফিকে এলাকার সমস্যার কথা বিশেষ করে রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদ-মন্দিরের উন্নয়ন, স্থানীয় ভূমি অফিসের হয়রানিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় সংসদ সদস্য মাশরাফি সেসব প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেয়া ।

কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান ,সহ-সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, যুবলীগের সভাপতি সাবেক মেয়র আশরাফুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App