×

সারাদেশ

গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:২০ এএম

গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ করছে, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায় তারা। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কীভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App