×

জাতীয়

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

ফাইল ছবি

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগ, জিডির পর হেফাজতে নিল পুলিশ

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

ডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জন

ডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জন

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App