×

বিএনপি

রাশেদ খাঁন

‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’

ফাইল ছবি

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলটির নেতা এ টি এম মাছুমের গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারার একটি বাড়িতে এ বৈঠক হয় বলে দাবি করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ দাবি করেন। পরে আরেকটি পোস্টে তিনি তাঁর দাবির সত্যতা সম্পর্কে জোরালো বক্তব্য দেন।

প্রথম পোস্টে রাশেদ খাঁন লেখেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ টি এম মাছুমসহ মোট তিনজন।

তিনি প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তাঁরা কী কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

রাশেদ খাঁন লেখেন, কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের কাছে বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দাবি করে তিনি আরও লেখেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতি করলে গোপন বৈঠকের বিষয়টি প্রকাশ করবেন বলে তিনি আশা করেন। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা এই ষড়যন্ত্রের প্রথম ধাপ।

প্রথম পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর দ্বিতীয় একটি স্ট্যাটাস দেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এ টি এম মাছুমের গোপন বৈঠকের তথ্য ‘শতভাগ সত্য’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App