×

সারাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালিরা শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালিরা শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে

রবিবার দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ছবি : ভোরের কাগজ

শেখ হাসিনার সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগ-উপযোগী শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

রবিবার (১ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বহির্বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায় , প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App