×

ফলাফল

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

ছবি : সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সে হিসাবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৭ দশমিক ৮৮ শতাংশ অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঘোষিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক ফলাফলে কয়েকটি বোর্ডে পাসের হার ৫০ শতাংশের নিচে রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। অন্যদিকে সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC <রোল নম্বর> <পরীক্ষার বছর>

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো: শফিকুর রহমান

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো: শফিকুর রহমান

ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

জিপিএ-৫ এ কোন বোর্ডে কত

জিপিএ-৫ এ কোন বোর্ডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App