×

ফলাফল

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

ছবি : সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ৩৪৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

পরীক্ষায় অংশ নেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টায় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরুর পর অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করতে পারেন পরীক্ষার্থীরা।

অনলাইনে যেভাবে ফল সংগ্রহ করা যাবে

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। ওয়েবসাইট দুটি হলো—

প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। এরপর তা শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App