×

সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৬:১৯ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক তালা উপজেলার মোবারকপুর এলাকার সিরাজউদ্দীন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মেডিকেল কলেজ থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল ওই যুবক। পথিমধ্যে বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওই যুবক। একই সাথে ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও হেলাপার পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App