×

সিলেট

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মছলম উদ্দিন একাডেমি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিদ্যালয়ের নিজ চেম্বারে স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তার শিক্ষকের নাম এনামুল ইসলাম (৫৩)। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে ওই ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে শিক্ষার্থীর বাবার দাবি, তাঁর ছেলেকে দীর্ঘ চার মাস ধরে নির্যাতন করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী বলেন, প্রধান শিক্ষককে স্থানীয় লোকজন আটকে রেখেছেন— এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মামলা করেছেন। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

আরও পড়ুন: এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

মামলার বাদী শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে দীর্ঘ চার মাস ধরে ধর্ষণ করে আসছেন শিক্ষক এনামুল হক। বিষয়টি জানার পর আমি ছেলের সহপাঠীদের সঙ্গে কথা বলেছি।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি ছেলের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল করিম কাশেমী বলেন, ঘটনাটি জানার পর তাঁরা ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, স্থানীয় লোকজনের ক্ষোভের মুখে থাকা প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App