দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
মো. শাহ আলম। ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন রেলওয়ে কর্মচারী মো. শাহ আলম। পরে তাকে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান।
সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।
মো. শাহ আলম আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ট্রাফিক বিভাগের পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। গত ৮ অক্টোবর দায়িত্বপালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে তারা তার চুরির ঘটনায় অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে শাহ আলমকে জীবন দিতে হলো বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার
আখাউড়া জংশন বাইপাস কেবিন মাস্টার মো. তহুরুল জানান, সারারাত দায়িত্ব পালন শেষে সকাল আটটার দিকে শাহ আলম অসুস্থ হয়ে পড়েন। তিনি অফিসে ঢুকে বমি করেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ক্যাবল চুরির কারণে হাতে মিলিয়ে বাইপাস এলাকায় পাইলটিংয়ের মাধ্যমে ট্রেন চালাতে হচ্ছে। পাইলটিং করার কারণে পয়েন্টসম্যানদের বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে।
