×

অর্থনীতি

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত দামের বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

একই সঙ্গে এলপিজির সরবরাহ ও বিতরণব্যবস্থার প্রতিটি ধাপের তথ্য সংগ্রহ করে অনিয়ম ও অসংগতি শনাক্ত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি জানান, এলপিজির সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনায় জ্বালানি বিভাগ সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেছে। ওই সভায় বাজার তদারকি জোরদার এবং সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক জেলা প্রশাসককে নিজ জেলার সব এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অপারেটর থেকে ফ্র্যাঞ্চাইজি, মাস্টার ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিবিউটর ও ডিলার পর্যায়ে কত পরিমাণ এলপিজি সরবরাহ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয়ও নথিভুক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসকদের অবিলম্বে নিজ নিজ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সঙ্গে সভা করে সরবরাহ, বিতরণ ও বাজারজাতকরণের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপ থেকে সংগ্রহ করা তথ্য পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কোনো অপারেটর, ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটরের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ে ডিলারদের কাছে পৌঁছানো এলপিজির পরিমাণে উল্লেখযোগ্য অমিল পাওয়া গেলে তা আলাদাভাবে চিহ্নিত করতে হবে।

কোনো এলাকায় এলপিজির সরবরাহে অস্বাভাবিক ঘাটতি, বিতরণব্যবস্থায় বিচ্যুতি কিংবা অপারেটর থেকে ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহের হিসাবে বড় ধরনের অসংগতি দেখা দিলে তা জ্বালানি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

জাহেদ উর রহমান জানান, জেলা পর্যায় থেকে পাওয়া তথ্য সমন্বয় করে এলপিজি অপারেটর থেকে ডিলার পর্যায় পর্যন্ত সরবরাহব্যবস্থার একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাজারে অনিয়ম শনাক্ত করা আরও সহজ হবে।

সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো এলপিজির সরবরাহ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, বিইআরসি নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি কার্যকর করা এবং সরবরাহে অস্বাভাবিক ঘাটতি বা অনিয়ম দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার, মারধরের ভিডিও ভাইরাল

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App