×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় রবিবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ভোর সাড়ে ৬টায় থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। অপেক্ষমাণ যানবাহনের সিরিয়াল দ্রুতই কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে কুয়াশা ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রী ও চালকরা। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App