×

সারাদেশ

সিরাজদিখানে শীতার্তদের গোলাম সারোয়ার কবিরের শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

সিরাজদিখানে শীতার্তদের গোলাম সারোয়ার কবিরের শীতবস্ত্র বিতরণ

ছবি: ভোরের কাগজ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শীতার্তদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের শুভেচ্ছা উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর নিজেই।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল চারটায় রশুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সারোয়ার আলম, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ জিয়াউল হক, রুপা বেগম, সামসুন নাহার মিলি, সুলতানা আক্তার, মো. শাহিন সরদার, মো. জাকির হোসেন, মো. শাহিন হাওলাদার, জাহাঙ্গীর শেখ, বদিউজ্জামান, মো. ইকবাল হোসেন, অহিদুল ইসলাম, মো. আরশাদ আলী শেখ, সিরাজদিখান উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় গোলাম সারোয়ার কবীর বলেন, আমার এই শুভেচ্ছা উপহার অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য। শীত যতদিন থাকবে এ কার্যক্রম চলমান থাকবে। গতবার আমি মুন্সিগঞ্জ-১ আসনে নমিনেশন পাইনি ,আমি বলেছিলাম নমিনেশন পেলেও আপনাদের পাশে থাকবো আর নমিনেশন (মনোনয়ন) না পেলেও আমি আপনাদের পাশে থাকবো। তাই শীতার্তদেরকে কম্বল বিতরণ করতে এসেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App