×

সারাদেশ

রামগড়ে বিয়ে বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০১:৩৫ পিএম

রামগড়ে বিয়ে বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি মাহবুবুল আলম। ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড়ে বিয়ে বাড়ি থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহবুবুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহবুবুল পৌরসভার বাগান টিলা এলাকার কবির আহাম্মদ এর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৯ সালের ১০ ডিসেম্বর তার বিরুদ্ধে রামগড় থানায় মামলা করে ভিকটিমের পরিবার।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মিরসরাই থানার করেরহাট এলাকা থেকে কনে বাড়ির মেহমান সেজে বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে অংশ নেয় পুলিশ। আসামি কিছু বুঝে উঠার আগেই তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির শ্যালকের বিয়ের অনুষ্ঠান ছিলো ওই বাড়িতে।

রামগড় থানার উপ-পরিদর্শক শামসুল আমীন জানান, আসামি দীর্ঘদিন পলাতক ছিলো। খবর পেয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App