×

রাজধানী

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কার্যক্রমে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের সাংবিধানিক তৎপরতা, বিশৃঙ্খলা বা প্রশাসনিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা থেকে সম্পূর্ণ সতর্ক থাকার আহ্বান জানান। 

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রীয় প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি কিংবা সরকারি শৃঙ্খলা বিনষ্ট করার মতো জনসেবামূলক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

প্রশাসনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জবাবদিহিতা ও কঠোর শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করার জোর দাবি জানান। একই সাথে, বর্তমান সরকারের গৃহিত নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল, ঐকবদ্ধ ও সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান সাবেক এই সচিব। 

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ কে এম ইহসানুল হক। তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা গ্রহণ না করে দেশের মাটিতেই চিকিৎসা গ্রহণের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’ 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও রাষ্ট্রের সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দেশের মানুষের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সচিবালয়ে অস্থিতিশীলতা বরদাস্ত নয়: সাবেক সচিব ফরিদুল ইসলাম

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

জুলাই হত্যা মামলা ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App