×

সারাদেশ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

শিক্ষা সফর নিয়ে বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষা সফর নিয়ে বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন বলেন, শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের গণমাধ্যমকে বলেন, একটি বিভাগের শিক্ষা সফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বেলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App