×

সারাদেশ

আলফাডাঙ্গায় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে দুই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

আলফাডাঙ্গায় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে দুই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুটি ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছেন। ওই দুটি ইউনিয়ন হলো উপজেলার গোপালপুর ও বুড়াইচ ইউনিয়ন পরিষদ।

বিদায়ী চেয়ারম্যান গোপালপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নতুন চেয়ারম্যান বরণ করাসহ দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু উপজেলার বুড়াইচ ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান পরিষদে উপস্থিত না হওয়ায় ইউপি সচিব নতুন চেয়ারম্যানকে বরণ করে দায়িত্বভার বুঝিয়ে দেন।

তবে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটেছে ব্যতিক্রম। এ পরিষদের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান উপস্থিত হয়ে দায়িত্ব হস্তান্তরে পূর্বে নবাগত চেয়ারম্যান খান সাইফুল ইসলামকে বুকে টেনে নেন। এ সময় ফুল দিয়ে বরণ করা ছাড়াও নতুন চেয়ারম্যানের মুখে নিজের হাতে মিষ্টি তুলে দিয়েছেন ইনামুল হাসান।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন-পুরাতন ইউপি সদস্যসহ শতশত জতার উপস্থিতিতে পরিষদে এক মিলন মেলায় পরিনত হয়েছে। নতুনদের বরণ ও সাবেকদের ফুল দিয়ে বিদায়, একে অপরকে মিষ্টিমুখ করানো পুরো অনুষ্ঠানই যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিকে বুড়াইচ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদয়ী চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে উপস্থিত হতে দেখা যায়নি। পরে ইউপি সচিব ইতেখার আহমেদ নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নুকে বরণ করে নিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App