×

সারাদেশ

আখাউড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৮ পিএম

আখাউড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পালের বাড়িতে চুরি হয়েছে। চোরের দল দোতলা ভবনের বারান্দার গ্রিল ভেঙ্গে ল্যাপটপ, দুটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে চুরির ঘটনা তাদের নজরে আসে। এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলার আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার গভীর রাতে দোতলার একটি কক্ষের বারান্দার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ কর। পরে তারা ঘরে থাকা সমস্ত মালামাল প্রথমে তছনছ করে পরে সংবাদপত্রের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও দুটি দামি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক বিশ্বজিৎ পাল জানান, ল্যাপটপের ব্যাগ থেকে পাসপোর্ট, পত্রিকাসহ কাগজপত্র রেখে যাওয়ায় ঘটনাটি আমার কাছে পরিকল্পিত বলে মনে হচ্ছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ২৪ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে আখাউড়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে পুলিশ মাঠে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App