×

ঢাকা

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

আফরিন আক্তার। ছবি: ভোরের কাগজ

সোনারগাঁওয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে ঘুমন্ত কিশোরীর ওপর গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

এ ঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

নিহত আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা সম্পন্ন করতে পারেননি। চিকিৎসার অভাবেই তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া কিশোরীর মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে জেল-হাজতে রাখা হয়েছে। নিহত কিশোরীর মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App