×

খুলনা

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

ছবি: ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে গেছে দোকান। একইসঙ্গে দোকানে থাকা মালামাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের ২নং দক্ষিণ রাজাপুরের রসুলপুর পাকার মাথায় কবির হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারের (২৬) দোকানঘর আগুনে পুড়ে গেছে। 

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার মতো সুযোগ ছিল না। গ্রামবাসীরা চেষ্টা করেও আগুন নিভাতে ব্যর্থ হযন। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান, সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডলসহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ শনিবার সকালে পোড়া দোকানের মধ্যে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। সকাল ৯টায় শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আফতাব-ই-আলম ফায়ার ফাইটারদের নিয়ে আগুন ও ধোঁয়া নিভান। ক্ষতিগ্রস্ত রিয়াজ হাওলাদার ও তার মা হালিমা বেগম জানান, ফ্রিজ, সোলার, আইপিএস, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র মালামালসহ ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, আগুন কিভাবে লেগেছে বা আগুন কেউ লাগিয়েছে তা তদন্ত করে সঠিকভাবে বলা যাবে। 

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আফতাব-ই-আলম বলেন, আগুন যখন লাগে তখন আমাদেরকে কেউ জানায়নি। শনিবার সকালে আমাদেরকে ফোন করে জানালে আমরা এসে সবকিছু পুড়ে যাওয়ার মধ্যে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া পাই। পরে আমরা সেই আগুন ও ধোঁয়া নিভাই। কি কারণে আগুন লেগেছে বা কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App