×

সারাদেশ

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাউখালীতে চান্দের গাড়ী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো ৫ আরোহী গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি (২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার বেছন আলীর ছেলে মো. আজিম, কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদের ছেলে এলাহী বকস।

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তবে নিয়ে আনার পথে মো. মাসুদ মারা যায় এবং আহত ৫ জনের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে চান্দের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাতে একজন নিহত হয়েছে ও ৫ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চান্দের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহিত করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App