×

সারাদেশ

কুমিল্লায় মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০১:২০ এএম

কুমিল্লায় মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের মুরাদনগর উপজেলার শুশুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের রিয়াজুল (২৩) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মোশাররফ হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় সড়কের ওপর একটি মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয়ের। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App