×

সারাদেশ

কৃষকের বোরো ফসল সুরক্ষায় সরকার আন্তরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১১:৩৮ এএম

কৃষকের বোরো ফসল সুরক্ষায় সরকার আন্তরিক

ছবি: ভোরের কাগজ

কৃষকের বোরো ফসল সুরক্ষায় সরকার আন্তরিক
কৃষকের বোরো ফসল সুরক্ষায় সরকার আন্তরিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

রবিবার (৫ মার্চ) সকালে উপজেলার খাই হাওরের ফসল রক্ষার বাঁধ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সচিব নাজমুল আহসান বলেন, হাওর অঞ্চলের কৃষকের বোরো ফসল সুরক্ষার জন্য বর্তমান সরকার আন্তরিক। বাঁধের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত বাঁধের কাজ আশানুরূপ। সচিব আরও বলেন, ফসল রক্ষার জন্য হাওরে বাঁধের কাজে কোনো প্রকার অবহেলা ও অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি উপজেলার বাঁধের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাঁধ রক্ষায় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য জোর তাগিদ দেন।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপসসচিব মো. শাহজাহান আলী, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, পাউবোর পূর্ব রিজওয়নের অতিরিক্ত মহা-পরিচালক মো. শহিদুল ইসলাম, পাউবোর উত্তর পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পাউবোর সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসও মাহবুব আলমসহ প্রমুখ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App