×

ঢাকা

শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

ছবি: ভোরের কাগজ

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও তাঁর দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা থেকে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সে অস্ত্র ও গুলি মজুত রেখেছিল বলে জানায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি।

সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা

হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা

নিলামে উঠছে কাস্টমসে পড়ে থাকা পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ ৮ গাড়ি

নিলামে উঠছে কাস্টমসে পড়ে থাকা পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ ৮ গাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App