শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে রোববার শহীদ জিয়া মহিলা কলেজের রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে।
শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ-পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা ও সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা ও কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এছাড়াও ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্ব দেন।
