×

সারাদেশ

কাদের মির্জার হার্টে অস্ত্রোপচার, দোয়া চাইলেন ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৫:৫৯ পিএম

কাদের মির্জার হার্টে অস্ত্রোপচার, দোয়া চাইলেন ছেলে

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৩টায় তার হার্টে অস্ত্রোপচার করে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। এরআগে সোমবার (৬ মার্চ) দুপুরে তিনি বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন।

কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক বিষয়টি নিশ্চিত করে ‘বাবা বুকে ব্যথা নিয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার সকালে এনজিওগ্রাম করা হয়। পরে দুপুরে ডা. কায়সার নাসিরুল্লাহ খান তার হার্টে একটি রিং প্রতিস্থাপন করেন। এর আগেও দুটি রিং বসানো ছিল।’

তাশিক মির্জা আরো বলেন, বাবা এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় বাবার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দোয়া চান তিনি।

আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভায় টানা তৃতীয় বারসহ চারবারের নির্বাচিত মেয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App