×

বিএনপি

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে তাঁকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঊষা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী। তাঁর বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে প্রার্থী নির্বাচন নিয়ে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে দলের প্রতি অবদান, সাংগঠনিক সক্রিয়তা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়। সার্বিক বিবেচনায় ফাহমিদা মজিদ ঊষার নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের দাবি।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি ভাঙচুর করা হয়। সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এ হামলা চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশনা দেন। পরে তিনি সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

এরপর নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ

দাবি রাশেদের পদত্যাগের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসেছিলেন আসিফ মাহমুদ

লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩

লালমনিরহাটে লোকালয়ে বাঘের হানা, আহত ৩

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App