×

সারাদেশ

পাথরঘাটায় বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৩:৪৬ পিএম

পাথরঘাটায় বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

ছবি: অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা পৌর শহরের নতুন বাজার পুর্বের ন্যায় সমাগম করতে এবং পথচারীদের সুবিধার্থে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নতুন বাজার ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেল তিনটার দিকে পাথরঘাটা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের নতুন বাজার সংলগ্ন ষ্টিল ব্রিজে এ মানববন্ধন করা হয়। এ সময় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে পাঁচ শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাজনীন নাহার রনি, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের সভাপতি মেহেদী শিকদার, স্থানীয় নাগরিক মনজু মিয়া, ওয়াকশপ সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, মজিবুর রহমান কালু, নাসির আকন, জাকির হোসেন খান, কাশেম রাসেল প্রমুখ।

নতুন বাজার ব্রিজ নির্মাণ হওয়ার পর দীর্ঘ বছর ধরে নতুন বাজার ধ্বংস হয়েছে তাছাড়া বাইপাস সড়ক না থাকায় পথচারীদের অনেক দুর্ঘটনায় পড়তে হয়। দ্রুত বাইপাস সড়কের দাবি জানান স্থানীয়রা। সাত দিনের আলটিমেটাম দেয়া হয় এ মানববন্ধনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App