×

সারাদেশ

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১০:০০ পিএম

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

ছবি: ভোরের কাগজ

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (জনকন্ঠ) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সভাপতি মো. আতাউর রহমান (বাসস) ও সাধারণ সম্পাদক এমএ সালাম শান্ত (সংবাদ প্রতিদিন) কাছে ওই দায়িত্ব হস্তান্তর করেন।

সংগঠনের কার্যালয়ে সাংবাদিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সফিকুল ইসলাম সফি ও নয়া কমিটির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (সচিত্র পত্রিকা), কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান (বাংলাদেশ পোষ্ট), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন বাবুল (জনবাণী) ও প্রচার সম্পাদক সালাম রানা (ভোরের ডাক)সহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আতাউর রহমান বলেন, সাংবাদিক সমাজের কল্যাণে সাংবাদিক ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যাবে। গাজীপুরে কোনোভাবেই অপসাংবাদিকতাকে প্রশ্রয় দেয়া হবে না। যারা সাংবাদিকতাকে কুলষিত করার চেষ্টা করবে, প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App