×

সারাদেশ

গোর-এ শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৯:২৩ পিএম

গোর-এ শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের নামাজে একসঙ্গে প্রায় ছয় লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন আয়োজকরা।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেশের অন্যতম বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।

১৯৪৭ সাল থেকে ২২ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও ২০১৭ সাল থেকে আধুনিক স্থাপত্যশৈলীতে এখানে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

আজ খুব সকাল থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঐতিহাসিক এ ময়দানে। ৯টা বাজতেই মুসল্লিদের সমাগমে পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App