×

আইন-বিচার

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

সম্পদের বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী এস এম আবুল কালাম (আজাদ)।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দেয় দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই সম্পদ বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে আসার পর ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা ও সুবিধা গ্রহণ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App