×

সারাদেশ

সিংগাইরে ধর্ষণের শিকার তিন সন্তানের জননী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪০ পিএম

সিংগাইরে ধর্ষণের শিকার তিন সন্তানের জননী

অভিযুক্ত আরিফ হোসেন। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের প্রলোভনে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, গত ২৪ এপ্রিল ভুক্তভোগী বাদী হয়ে সিংগাইর থানায় ঘটনার মূল হোতা আরিফ হোসেনসহ তার মা-বাবাকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নেয়া হয়নি।

গত ১৯ এপ্রিল ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল সরকারপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (৩০) সন্ধ্যার পর তার নিজ বাড়িতে নিয়ে যায়। ওই রাতে একাধিকবার তাকে ধর্ষণ করে। ভোর রাতে বিষয়টি টের পেয়ে আরিফের বাবা আব্দুল করিম ও মা আফরোজা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। সকালে ভুক্তভোগী ঘটনাটি স্থনীয় ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে অবগত করলে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগী নারী বলেন, থানায় লিখিত অভিযোগ দেয়ার ৩/৪দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নিয়ে উল্টো গভীর রাতে তদন্তের নামে আমাকে হয়রানি করছেন। থানা পুলিশ আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় অভিযোগকারী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। যথাযথ আইনি সহায়তা না পেলে তিনি আত্মহননের পথ বেছে নেবেন বলেও ঘোষণা দেন ভুক্তভোগী নারী।

সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বলেন, ভুক্তভোগী আমার কাছে এসেছিল। আমি তাকে আইনের আশ্রয় নেয়ার কথা বলেছি।

এদিকে, অভিযু্ক্ত আরিফ হোসেন ওই রাতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুল আমীন ভুক্তভোগীকে হয়রানির কথা অস্বীকার করে বলেন, আমি বাদীকে সাক্ষী প্রমাণ হাজির রাখতে বলেছি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

ট্রাম্প ‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App