×

সারাদেশ

চট্টগ্রামের রানীর দীঘি থেকে মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১১:৪৭ এএম

চট্টগ্রামের রানীর দীঘি থেকে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারে রাণীর দিঘী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর এনায়েত বাজারের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, রাণীর দিঘীর মাঝখানে উপুড় অবস্থায় মরদেহ ভাসছিল। বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রা কেউ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) তোফাজ্জল হোছাইন বলেন, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি, শরীর শক্ত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্ঘটনাবশত ওই ব্যক্তি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App