×

সারাদেশ

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দায়িত্বে সোহায়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১২:১৪ পিএম

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দায়িত্বে সোহায়েল

ছবি: চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। একসময়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান। মঙ্গলবার (২ মে) তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ( চবক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাকে চট্টগ্রাম বন্দরে বদলির তথ্য জানানো হয়। মোহাম্মদ সোহায়েল চট্টগ্রাম বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের স্থলাভিষিক্ত হলেন। চবক চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৮৮ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে কমিশন লাভ করা মোহাম্মদ সোহায়েল একজন অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার স্পেশালিস্ট অফিসার। তিনি কানাডা থেকে ওয়ার গেম সিমুলেশন কোর্সে, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ঢাকা থেকে নেভাল স্টাফ কোর্সে এবং ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ থেকে নেভাল স্টাফ কোর্সে অংশ নেন। তিনি নৌবাহিনীর জাহাজ দুরন্ত, অনিবার্ণ, তমজিদ এবং বারকাতে অধিনায়কের দায়িত্ব পালন করেন। নৌবাহিনীর সদর দফতর এবং এরিয়া সদর দফতরের স্টাফ অফিসার, পরিচালক, জুনিয়র স্টাফ কোর্স, ওয়ারফেয়ার ইন্সট্রাক্টর ইন স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস, ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (নৌ), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেও তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুদানে জাতিসংঘ মিশনেও দায়িত্ব পালন করেছেন। এলিট ফোর্স ছাড়াও মোহাম্মদ সোহায়েল কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইটিবি), ডিজিএফআই সদর দফতরের অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো (আইএবি) এবং নৌ সদর দফতরের পরিচালক সাবমেরিনের কর্নেল জিএস হিসেবে কাজ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App