×

সারাদেশ

কেন্দুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৯:৩২ পিএম

কেন্দুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহীদুল্লাহ নামে এক বখাটের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।

রবিবার (৭ মে) শিশুটির মা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এরআগে শনিবার ৬ মে উপজেলার নওপাড়া ইউনিয়নে মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটি মার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে খাবার কিনতে যায়। এসময় স্থানীয় হাবুল ব্যাপারীর ছেলে শহীদুল্লাহ্ (২০) মেয়েটিকে ডেকে নেয়। পরে বখাটে শহীদুল্লাহ শিশুটিকে কোলে বসিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা-বাবা ঘটনাটি শহীদুল্লাহর বাবা-মাকে জানালে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে শিশুটির অভিভাবকদের গালিগালাজ ও প্রাণ নাশের  হুমকী দেন বলে জানান শিশুটির মা।

সন্ধ্যায় ঘটনাটি মীমাংশার জন্য শিশুটির বাড়িতে সালিশে বসে স্থানীয়রা। বখাটে শহীদুল্লাহ পলাতক কিন্তু তার মা-বাবা সালিশ বৈঠকে আসে নাই। এরপর স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে শিশুটির মা-বাবা  রাতেই থানায় এসে  ঘটনা পুলিশকে জানায়। রবিবার দুপুরে  শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শহীদুল্লাহকে প্রধান আসামি করে একটি মামলা করেন। মামলায় বখাটে শহীদুল্লাহসহ তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।

শিশুটির মা- বাবার সঙ্গে কথা হলে তারা জানান,  আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার বলেন, আমি সংবাদ পেয়ে শিশুটির বাড়িতে গিয়েছি, বিষয়টি ন্যাক্কারজনক, আমি প্রশাসনকে বলেছি বখাটে শহীদুল্লাকে গ্রেপ্তার করার জন্য।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশারাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণায় পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি শহীদুল্লাহসহ অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

যুক্তরাজ্যে হবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App