×

সারাদেশ

বানিয়াচংয়ে ফের সংঘর্ষে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০১:২০ পিএম

বানিয়াচংয়ে ফের সংঘর্ষে যুবক নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফের সংঘর্ষে মঈনুল ইসলাম (২৫) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন।

সোমবার (২২ মে) বিকালে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হন মঈনুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।

নিহত যুবক মঈনুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। উপজেলায় ২ মাসের মধ্যে একাধিক সংঘর্ষে আরো ৬জনের প্রাণহানির ঘটনায় সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।

জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি সেনেটারি ল্যাট্রিন বসায়। এ নিয়ে তার আপন ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করলে রাত ৩টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যান্য আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App