×

সারাদেশ

শাল্লায় প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জয়ন্ত সেন, সম্পাদক সন্দীপন তালুকদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০১:২৫ এএম

শাল্লায় প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জয়ন্ত সেন, সম্পাদক সন্দীপন তালুকদার

সভাপতি জয়ন্ত সেন (বামে) ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার (ডানে)

সুনামগঞ্জের 'শাল্লা উপজেলা প্রেসক্লাবের' কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪মে) দুপুরে কলেজ রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২বছর মেয়াদী ১৫সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবারও সভাপতি নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজ পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীদের মধ্যে টুকেন (গোপন ভোট) অনুষ্ঠিত হয়। এতে দৈনিক ইত্তেফাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার ৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন পেয়েছেন ৪টি ভোট, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান পেয়েছেন ৩টি ভোট। মোট ভোটের সংখ্যা ১৬টি। এরমধ্যে ভোট পড়েছে ১৪টি। শাল্লা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের ফলাফল ঘোষণা করেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাশ।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রথীন্দ্র চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি কাজী বদরুজ্জামান, অর্থ সম্পাদক হাওর টুয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি পংকজ কান্তি দাশ, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি প্রীতম দাশ, মহিলা বিষয়ক সম্পাদক মণিকা রাণী দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক শাল্লার খবরের স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভাটির দর্পণের প্রতিনিধি অসীম কুমার বৈষ্ণব, দপ্তর সম্পাদক চিন্ময় দাশ, কার্যকরী সদস্য দৈনিক শাল্লার খবর ডটকমের সম্পাদক বাদল চন্দ্র দাশ, দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও বাংলা নিউজের প্রতিনিধি নিশিকান্ত সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

এসএসসি মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

এসএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

এসএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

‘নতুন শর্তে এমপিওভুক্তদের আইনগত অধিকার বঞ্চিত করা যাবে না’

‘নতুন শর্তে এমপিওভুক্তদের আইনগত অধিকার বঞ্চিত করা যাবে না’

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App