×

সারাদেশ

শাল্লায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৩:২৭ পিএম

শাল্লায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

ছবি: শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় হবিবপুর ইউনিয়নের আনন্দপুর বাজারের পাশে দাড়াইন নদীর পূর্বপাড় থেকে ১০লিটার দেশীয় চোলাই মদসহ সৈকত চন্দ্র দাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে শাল্লা থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করা হয়। সৈকত দাস উপজেলার হবিবপুর ইউপির মৌরাপুর গ্রামের শ্রীহরি দাসের ছেলে।

মঙ্গলবার (৩০ মে) সৈকত দাসকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন সোমবার (২৯ মে) রাত সোয়া নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে আনন্দপুর বাজার সংলগ্ন দাড়াইন নদীর পূর্বপাড় থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সৈকত চন্দ্র দাসকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App