×

সারাদেশ

নারীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:১৮ এএম

নারীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করব

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সব সময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। তাই দ্রুত ব্যবসাবাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরো সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা-বোনদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করব।

গত মঙ্গলবার রাতে নগরীর মাছিমপুরস্থ সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সভাপতিত্বে ও জান্নাত নাজ আশার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা বাছিত, মারিয়াম চৌধুরী মাম্মি, বিলকিছ নূর, ফারহানা আক্তার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App