×

জাতীয়

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় বিচারকের বাসার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

আরও পড়ুন: একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা’

প্রধানমন্ত্রীর জাপান সফর ‘বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা’

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

‘তদন্তাধীন’ বলেই কি দায় শেষ? আধুনিক পুলিশিংয়ের বিপরীতে বাংলাদেশের বাস্তবতা

‘তদন্তাধীন’ বলেই কি দায় শেষ? আধুনিক পুলিশিংয়ের বিপরীতে বাংলাদেশের বাস্তবতা

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App