×

সারাদেশ

কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:২৮ পিএম

কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ছবি: আলি হায়দার কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, মোঃ খোকন ভূইয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত সৈয়দ ভূইয়ার ছেলে এবং মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৩৫) একই উপজেলার চান্দী এলাকার মৃত মজনু ভূইয়ার ছেলে।

মঙ্গলবার (৬ জুন) ভোরে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বড়পোল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ সদর বড়পোল মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারা। এসময় কৌশলে লুকিয়ে রাখা দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ আরো জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোর স্কুল কলেজের কোমলমতি ছাত্র ও যুব সমাজকে টার্গেট করে বিক্রয় করতো।

পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App